গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ৬ অক্টোবর ২০২৬ · ওয়েবসাইট (ghuri.tongkhata.app) ও Android অ্যাপ, দুটোর জন্যই প্রযোজ্য
সংক্ষেপে
ভ্রমণ খাতা ব্যবহার করতে অ্যাকাউন্ট লাগে না, আর আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ বা বিক্রি করি না।
যা আপনার ডিভাইসেই থাকে
- আপনি যে জেলা ও উপজেলা বাছেন
- কার্ডে লেখা নাম
- কার্ডের জন্য বাছা ছবি
এগুলো শুধু আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারে (অথবা অ্যাপের ভেতরে) জমা থাকে। আমাদের সার্ভারে পাঠানো হয় না। ব্রাউজারের ডেটা মুছলে বা অ্যাপ আনইনস্টল করলে এগুলোও মুছে যায়।
বন্ধুর সাথে লিংক শেয়ার
"আমার লিংক কপি করুন" চাপলে আপনার বাছা জেলাগুলো আর নাম লিংকের ভেতরেই কোড আকারে বসে যায়। লিংকটা আপনি যাকে পাঠান সে-ই দেখতে পায়। আমরা সেটা কোথাও জমা রাখি না।
অ্যাপের অনুমতি
- ছবি বাছা: কার্ডে নিজের ছবি বসাতে চাইলে গ্যালারি থেকে একটা ছবি বাছতে হয়। ছবিটা ফোনের বাইরে যায় না।
- গ্যালারিতে সেভ: বানানো কার্ড আপনার গ্যালারিতে সেভ করার জন্য।
ভিজিটের হিসাব
ওয়েবসাইটটি Cloudflare-এ হোস্ট করা। কতজন সাইটে এসেছে তা বোঝার জন্য পরিচয়হীন, কুকি-ছাড়া পরিসংখ্যান ব্যবহার হতে পারে। এতে আপনাকে আলাদা করে চেনা যায় না।
শিশুদের জন্য
সাইট ও অ্যাপ সব বয়সের জন্য নিরাপদ, আর কারো কাছ থেকেই ব্যক্তিগত তথ্য নেওয়া হয় না।
যোগাযোগ
কোনো প্রশ্ন থাকলে টং খাতা-র ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন: tongkhata.app
In short (English)
Vromon Khata does not collect, store or share personal data. Your selected districts, your name and your photo stay on your own device. No account is required. The website is hosted on Cloudflare and may use anonymous, cookie-free visit statistics.